About Us

বাংলাদেশের রাজধানী শহর ঢাকার প্রানকেন্দ্র ধানমন্ডি নিউমার্কেট এলাকায় H.S Economics Academy প্রতিষ্ঠিত।স্বনামধন্য ঢাকা কলেজ থেকে পায়ে হেটে মাত্র ১/২ মিনিটের পথ।২০০৭ সালের মাঝামাঝি সময়ে মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে একাডেমির যাত্রা শুরু হয়।গুটি গুটি পায়ে এগিয়ে চলে এর ধারাবাহিক সাফল্য।২০১০ সাল থেকে টানা ১৪ বছর সাফল্যের শীর্ষস্থান ধরে রেখেছে একাডেমির অনার্স ও মাস্টার্সের ফলাফল।একাডেমির প্রতিষ্ঠাতা এস.এম মইনুল হাসান শিক্ষাজীবনের সকল স্তরে ১ম শ্রেনী (First Class) পেয়েও চাকুরির লোভ পরিত্যাগ করে অর্থনীতির এই একাডেমি আকড়ে ধরে বর্তমানে সারা বাংলাদেশের অর্থনীতির শিক্ষক ও শিক্ষার্থী মহলে একাডেমিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছেন।অর্থনীতির মূল বিষয়গুলো যেমনঃ Micro, Macro, Math, Statistics, International Economics, Industrial Economics, Econometrics ইত্যাদি বিষয়ের মন মাতানো সব ক্লাস করলেই বোঝা যায় একজন শিক্ষক কিভাবে অর্থনীতির এই বিষয়গুলোকে হৃদয়ে ধারন করেন এবং তার শিক্ষার্থীদের সেগুলো শেখান।

ইতোমধ্যে সারা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক হিসাবে S.M Moinul Hasan Sir এর নাম অর্থনীতির শিক্ষার্থীদের মুখে মুখে।

এরই মধ্যে একাডেমি থেকে শতাধিক শিক্ষার্থী সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। এবং যে যেখানে শিক্ষকতা করছেন সে সেই কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। Covid-19 এর কারনে একাডেমির অনলাইন প্লাটফর্ম তৈরি হয় এবং H.S Economics Academy স্বল্প সময়ে সারা বাংলাদেশের অর্থনীতির শিক্ষার্থীদের মন জয় করে নেয় Special Live Class ও দিক নির্দেশনার মাধ্যমে।

H.S Economics Academy মূলত অর্থনীতি অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের একটি সহযোগিতা মূলক শিক্ষা প্রতিষ্ঠান।

একাডেমির প্রতিষ্ঠাতা S.M Moinul Hasan একাডেমি পরিচালনার পাশাপাশি অর্থনীতির বই লেখালেখি করেন।তার লেখা Foundation Of Economics ও Statistics For Economics বই দুটি স্বল্পসময়ের মধ্যে Top Seller এর স্থান দখল করে নিয়েছে।আগামিতে অর্থনীতির মেজর বিষয়গুলোর বই প্রকাশের মাধ্যমে একাডেমির সুনাম আরো মজবুত করবে ইনশাআল্লাহ।

একাডেমির সহশ্রাধিক শিক্ষার্থী বর্তমানে দেশে বিদেশে ভালো পদে কর্মরত রয়েছেন।একাডেমির সামনের দিনগুলোতে তার সেবার মান আরো উন্নত করতে বদ্ধ পরিকর।